নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৬ নম্বর শরীফ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভার মাধ্যমে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
সরকারি নির্দেশনা মেনে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মোঃ কামরুজ্জামান (কামিল সরকার)। বিদ্যুৎসাহী সদস্য আবুল হাসেম ও সুমি আক্তার। অভিভাবক সদস্য- কাওসার আহমেদ, অজিত চন্দ্র দাস, প্রিয়াংকা রাণী, সুমা রাণী। উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি শাহীনুর রহমান, ইউপি সদস্য- আক্কাস আলী মোল্লা, অবসরপ্রাপ্ত শিক্ষক- সোলায়মান আহম্মদ, সহকারী শিক্ষক- মোঃ আবু নাসের।
পদাধিকার বলে এই কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ নিলীমা আখতার।
নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান (কামাল সরকার) বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্বশীলভাবে কাজ করবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও কমিটির সদস্যদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধির নাম 


















