ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান বরুড়া তারুণ্য যুব সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার টেকনাফ সীমান্তে ২০ হাজার ইয়াবা জব্দ, নৌকা ফেলে পালাল পাচারকারী আগামী ৭ রবিউল আউয়াল ২১ আগস্ট পটিয়া আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উখিয়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ১৫নং কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হোসাইন আহম্মদ চৌধুরী তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

উখিয়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজার এলাকা থেকে নিখোঁজ এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (১৭ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটের দিকে পালংখালী বাজার এলাকা থেকে ১১ বছর বয়সী ইয়াসেরকে উদ্ধার করে এপিবিএনের টহল দল। পরে তাকে চাকমারকুল এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়।

এপিবিএন সূত্রে জানা যায়, ইয়াসের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সে উখিয়া থানাধীন ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্পে তার নানাবাড়িতে থেকে হাফেজি পড়াশোনা করত।

গত ১৬ আগস্ট সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নানাবাড়ি থেকে বের হওয়ার পর সে আর সেখানে ফিরে যায়নি। পরে পরিবারের সদস্যরা তার সন্ধান করতে থাকেন।

১৭ আগস্ট রাতে পালংখালী বাজার এলাকায় টহলরত এপিবিএন সদস্যরা শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। এরপর তাকে চাকমারকুল এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়।

পরে হেড মাঝি ও ব্লক মাঝির সহযোগিতায় শিশুটির বাবা-মায়ের সন্ধান পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায়, শিশুটি ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্প থেকে কাউকে কিছু না জানিয়ে তার বাবা-মায়ের কাছে চলে আসার উদ্দেশ্যে বের হয়েছিল। চাকমারকুল ক্যাম্প থেকে সে নিখোঁজ হয়নি।

পরে ১৭ আগস্ট রাত ৮টা ১০ মিনিটে মাঝিদের উপস্থিতিতে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় বিষয়টি এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান

উখিয়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬