ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত চীনে নেওয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল বেনাপোলের হেরোইনের মামলায়  মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান বরুড়া তারুণ্য যুব সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার টেকনাফ সীমান্তে ২০ হাজার ইয়াবা জব্দ, নৌকা ফেলে পালাল পাচারকারী আগামী ৭ রবিউল আউয়াল ২১ আগস্ট পটিয়া আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উখিয়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ১৫নং কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হোসাইন আহম্মদ চৌধুরী তুহিন

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ১ লাখ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ সোলতান আহমদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (১৭ আগস্ট) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নে অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, ওইদিন বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে র‌্যাব সদস্যরা খবর পান, একটি সিএনজি অটোরিকশায় বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এক ব্যক্তি হ্নীলার উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাবে।

এরপর বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নূর সাদিয়া স্টোরের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। বিকেল ৫টা ৫ মিনিটের দিকে উলুচামারী থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজিকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

র‌্যাবের দাবি, পরে বিধি অনুযায়ী সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে রাখা একটি বস্তার ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার সোলতান আহমদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব রংগীখালী (লামাপাড়া) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬