ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: যশোর শহরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধের লক্ষ্যে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে পৌরসভার উদ্যোগে মাইকিং করা হবে। এগুলো আটকের জন্য আগামী সপ্তাহ থেকে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে

মঙ্গলবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন-জেলার সরকারি দপ্তরগুলোতে আগামী মাসের মধ্যে সোলার স্থাপন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। এছাড়া দফতর প্রধানদের ১৮০ দিনের কর্মসূচি ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়। পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন-পৌরসভার আওতাধীন দফতরগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ নিয়মিত করছে পরিচ্ছন্ন কর্মীরা। শহরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে দেয়া হবে না।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত বলেন- হাসপাতালে চুরি বেড়েছে। এটি বন্ধে পুলিশের পদক্ষেপ প্রয়োজন।

অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম বলেন-অনলাইন জুয়াসহ সকল জুয়া বন্ধে কঠোর নির্দেশনা রয়েছে। অপরিচিত নম্বর থেকে আসা ভিডিও কল রিসিভ না করার আহবান জানান।

জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন-হাসপাতালের ব্যবস্থাপনা সঠিকভাবে তদারকি করতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান

আপডেট সময় : ০৭:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬