ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত চীনে নেওয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল বেনাপোলের হেরোইনের মামলায়  মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান বরুড়া তারুণ্য যুব সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার টেকনাফ সীমান্তে ২০ হাজার ইয়াবা জব্দ, নৌকা ফেলে পালাল পাচারকারী আগামী ৭ রবিউল আউয়াল ২১ আগস্ট পটিয়া আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উখিয়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ১৫নং কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হোসাইন আহম্মদ চৌধুরী তুহিন

চীনে নেওয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : চীনে ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে চার বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন সিরাজুল ইসলাম(৫৭) নামে এক বাংলাদেশি নাগরিক।

মঙ্গলবার সন্ধ্যায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর কাছে তাকে হস্তান্তর করেন বলে জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

ফেরত আসা সিরাজুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগজ্ঞ থানার চারমরিহাট গ্রামের ফরমান আলীর ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, সিরাজুল ইসলাম দালালের প্রলোভনে ভারত হয়ে চীনে পাঠানোর কথা বলে ২০২২ সালের জানুয়ারি মাসে বুড়িমারি সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। সেখান থেকে বিহারে যায়। এ সময় দালাল তাকে ফেলে পালিয়ে যায়। পরে সেখানে মাছ ধরার কাজ করে। একই সালের জুলাই সাসে ভারতের বিএসএফ এর হাতে আটক হয়। পরে আদালতে নেওয়া হলে আদালত তাকে অবৈধ ভাবে ভারতে প্রবেশের অপরাধে চার বছরের সাজা দিয়ে বিহার জেলে পাঠায়। চলতি বছরের সোমবার (১৭ আগস্ট) তার সাজা শেষ হলে মঙ্গলবার (১৮ আগস্ট) বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। সেখান থেকে তাকে পরিবারের কাছে পৌছে দেয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, ফেরত আসা সিরাজুল ইসলামকে  যশোরে তাদের শেল্টারহোমে রেখে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

চীনে নেওয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল

আপডেট সময় : ০৫:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬