ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : বাংলাদেশ স্কাউটস, আড়াইহাজার উপজেলার আয়োজনে মঙ্গলবার রোকন উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ১৪৫৭তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এই প্রশিক্ষণ কোর্সের কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি স্কাউটার মোঃ শফিকুর রহমান।

কোর্সে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার জেলা স্কাউটস কমিশনার স্কাউটার মোঃ ফজলুল হক ভূঁইয়া মন্টু, জেলা স্কাউট লিডার স্কাউটার মোঃ মঞ্জুর মিয়া, আড়াইহাজার উপজেলা স্কাউটসের সম্পাদক স্কাউটার মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা কাব লিডার অনিতা চক্রবর্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  জহিরুল হক মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন রোকন উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার মৃদুল কান্তি প্রমুখসহ উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

কোর্সে আড়াইহাজার উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মোট ৪৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মৌলিক ধারণা, লক্ষ্য-উদ্দেশ্য এবং বিদ্যালয়ে স্কাউট দল পরিচালনার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকদের নিয়ে পরবর্তীতে ৫ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে। এর মাধ্যমে উপজেলায় স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬