ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে পাচারের সময় বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী  সাংবাদিক সম্মাননা স্মারক  পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে — মতলব উত্তর ওসি কামরুল হাসান চাকমারকুল ক্যাম্পে বিশৃঙ্খলার দায়ে রোহিঙ্গার ১৫ দিনের কারাদণ্ড খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা’র যুগ্ম   আহবায়ক মনোনীত আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত চীনে নেওয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল বেনাপোলের হেরোইনের মামলায়  মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান বরুড়া তারুণ্য যুব সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চাকমারকুল ক্যাম্পে বিশৃঙ্খলার দায়ে রোহিঙ্গার ১৫ দিনের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও আদেশ অমান্যের অভিযোগে নবী হোসেন (৩৬) নামে এক রোহিঙ্গাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ক্যাম্প-২১-এর সিআইসি।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের বি/৩ ব্লকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

আটক নবী হোসেনের এফসিএন নম্বর ৮০২৩৭৭। তিনি বশির আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তার অবস্থানের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্প-২১ সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।

সিআইসি মো. রনি আলম নুর (সিনিয়র সহকারী সচিব) দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় আদেশ অমান্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

সাজা প্রদানের পর নবী হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভারতে পাচারের সময় বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চাকমারকুল ক্যাম্পে বিশৃঙ্খলার দায়ে রোহিঙ্গার ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ১০:৩৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬