ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

টেকনাফ সাবরাংয়ে আইনশৃঙ্খলা ও জনসম্পৃক্ততা নিয়ে মতবিনিময়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ প্রতিরোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে টেকনাফ মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা, সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, সাবরাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য, ওলামায়ে কেরাম এবং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ প্রতিরোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদক, মানব পাচার ও অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি অপরাধ ও অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। মাদক, সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাবরাং ইউনিয়নকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সংশ্লিষ্টরা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

টেকনাফ সাবরাংয়ে আইনশৃঙ্খলা ও জনসম্পৃক্ততা নিয়ে মতবিনিময়

আপডেট সময় : ১২:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬