ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ নয়াপাড়ায় অপহরণকারী সন্দেহে বাঙালি যুবক গ্রেপ্তার বেনাপোলে ২৩আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য সুন্দর সমাজ গঠনে কাঁছিয়াপুকুরিয়ায় সেবাঘর ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালী ও অভিভাবক সমাবেশ টেকনাফের শিলখালী চেকপোস্টে প্রাইভেটকারে ২ হাজার ইয়াবা, চালক আটক নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন এসপি মিজানুর রহমানে’র বদলী আদেশ প্রত্যাহারের দাবি, আইনশৃঙ্খলার ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোর সিজারে ইন্টার্ন, মাথা কেটে নবজাতকের মৃত! রাশেদা বেগম বিদ্যালয়ে প্রবেশের পর উত্তেজনা, প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধের অভিযোগ

সুন্দর সমাজ গঠনে কাঁছিয়াপুকুরিয়ায় সেবাঘর ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালী ও অভিভাবক সমাবেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলার কাঁছিয়াপুকুরিয়া সেবাঘর ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য মাদক বিরোধী র‍্যালি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​২১ আগস্ট (শুক্রবার) কাঁছিয়াপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। জুম্মার নামাজ শেষে এলাকার প্রধান সড়কে একটি মাদক বিরোধী র‍্যালি বের হয়। র‍্যালি শেষে দুপুরের খাবার ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সংগঠনের সভাপতি মোঃ আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় সরকার।

​সভায় গঠনমূলক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহনেওয়াজ ভূঁইয়া, দেলোয়ার হোসেন দুলাল, মাস্টার এমরান হোসেন, প্রাক্তন সভাপতি শাহেনশাহ হোসেন রাজিব এবং প্রাক্তন সভাপতি দেলোয়ার হোসেন দুলাল।

এছাড়াও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি প্রফেসর কাইয়ুম তোফায়েল মাকসুদ, ইঞ্জিনিয়ার নাসিফুন নেওয়াজ শিহাব ভূঁইয়া, ব্যাংকার কেফায়েত উল্ল্যাহ জুয়েলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

​আলোচনা সভা শেষে এলাকার কৃতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​উল্লেখ্য, সেবাঘর ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকায় শিক্ষার আলো ছড়াতে ও শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে কাজ করে যাচ্ছে। পাশাপাশি নারীদের আত্মসামাজিক উন্নয়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ এবং দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক ও মানসিক সহযোগিতা দিয়ে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। এছাড়াও চিকিৎসা ও বাসস্থানের পাশাপাশি কর্মসংস্থানের জন্যও সংগঠনটি কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ নয়াপাড়ায় অপহরণকারী সন্দেহে বাঙালি যুবক গ্রেপ্তার

সুন্দর সমাজ গঠনে কাঁছিয়াপুকুরিয়ায় সেবাঘর ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালী ও অভিভাবক সমাবেশ

আপডেট সময় : ০২:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬