ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ নয়াপাড়ায় অপহরণকারী সন্দেহে বাঙালি যুবক গ্রেপ্তার বেনাপোলে ২৩আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য সুন্দর সমাজ গঠনে কাঁছিয়াপুকুরিয়ায় সেবাঘর ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালী ও অভিভাবক সমাবেশ টেকনাফের শিলখালী চেকপোস্টে প্রাইভেটকারে ২ হাজার ইয়াবা, চালক আটক নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন এসপি মিজানুর রহমানে’র বদলী আদেশ প্রত্যাহারের দাবি, আইনশৃঙ্খলার ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা যশোর সিজারে ইন্টার্ন, মাথা কেটে নবজাতকের মৃত! রাশেদা বেগম বিদ্যালয়ে প্রবেশের পর উত্তেজনা, প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধের অভিযোগ

টেকনাফ নয়াপাড়ায় অপহরণকারী সন্দেহে বাঙালি যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণকারী হিসেবে অভিযুক্ত এক বাঙালি যুবককে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কক্সবাজার জেলা পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-জি-২ মুচনীপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণকারী হিসেবে অভিযুক্ত নুর আলম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর আলম টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুচনীপাড়া এলাকার মৃত আব্দুল সালামের ছেলে।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। পরে রাত আনুমানিক সাড়ে ২টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের জিডিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ নয়াপাড়ায় অপহরণকারী সন্দেহে বাঙালি যুবক গ্রেপ্তার

টেকনাফ নয়াপাড়ায় অপহরণকারী সন্দেহে বাঙালি যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬