ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকায় জোরপূর্বক দুই শাটারের একটি দোকান ও সীমানা প্রাচীর ভেঙে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. নজরুল ইসলাম (৪৬) নামের এক ব্যবসায়ী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. নজরুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া চৌরাস্তা রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দা। কদমতলি এলাকায় তার মালিকাধীন জমিতে দুটি শাটার বিশিষ্ট একটি দোকান রয়েছে। জমির পার্শ্ববর্তী মালিক সাবেক পুলিশ কর্মকর্তা হাফেজ চৌধুরী এবং তার সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদী কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০টায় তার সীমানা প্রাচীর ও দোকানের দেওয়াল ভেঙে ফেলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা জোরপূর্বক সেখানে নতুন ইটের প্রাচীর নির্মাণের চেষ্টা চালান। এ সময় বাদী বাধা দিতে গেলে বিবাদীরা প্রশাসনিক ক্ষমতার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে অভিযুক্তদের হুমকিতে ওই ব্যবসায়ী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনার সুষ্ঠু বিচার ও আইনগত প্রতিকার চেয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে সংবাদকর্মীদের সাথে উদ্ধত আচরণ
এদিকে, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গেলে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিকরাও সেখানে উপস্থিত হন। এ সময় সাবেক পুলিশ কর্মকর্তা পরিচয়ে হাফেজ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের সাথে অত্যন্ত উদ্ধত ও মারমুখী আচরণ করেন। ক্ষমতার প্রভাব দেখিয়ে তিনি সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন এবং বিভিন্ন অপ্রীতিকর মন্তব্য করেন। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর চড়াও হওয়া এবং সংবাদকর্মীদের সাথে এমন অপেশাদার আচরণে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

আপডেট সময় : ০১:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬