ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি ” ছন্দে ছন্দে জীবন গড়ার বার্তা “মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র বর্ণাঢ্য মোড়ক উন্মোচন যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসপি হাবিবুর রহমান টেকনাফে নাফ নদীতে ১৫ হাজার ইয়াবা জব্দ গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

” ছন্দে ছন্দে জীবন গড়ার বার্তা “মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র বর্ণাঢ্য মোড়ক উন্মোচন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : শৈশবের নির্মল আনন্দ, মক্তবের নরম আলো, সহজ-সরল ছন্দ আর নীতি-নৈতিকতার বার্তা—এসবের সমন্বয়ে পাঠকদের সামনে এসেছে তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজের প্রথম ছড়াগ্রন্থ ‘জীবন গড়ার ছড়া’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। রাবতা প্রকাশনা আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ ও নবীন সাহিত্যিক, সাংবাদিক, আলেম-উলামা এবং সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে বক্তব্য দেন দেশ রূপান্তর-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, খোলা কাগজ-এর মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার ও কলামিস্ট এহসান বিন মুজাহির, ইমাদুদ্দীন অ্যাকাডেমির ফাউন্ডার ও প্রিন্সিপাল, লেখক হাম্মাদ রাগিব এবং মাওলানা সৈয়দ আতহার জাকওয়ান।

শিক্ষক হাফেজ মাওলানা ফজলে রাব্বির কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রাবতা প্রকাশনার ডিরেক্টর লাবীব হুমায়দীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে ‘জীবন গড়ার ছড়া’র সাহিত্যিক নান্দনিকতা ও বিষয়বৈচিত্র্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ছড়াকার মোস্তফা কামাল সাগর ও হাম্মাদ তাহমীম।

অনুভূতি ব্যক্ত করেন দহলিজ প্রকাশনার স্বত্বাধিকারী কবি হাসান মাহমুদ, গবেষক নূহ বিন হুসাইন, দারুন্নাজাত কওমি মাদরাসার শিক্ষাসচিব মুফতি ফাহিম আল হাসান, মাওলানা সৈয়দ রেজওয়ান ও মাওলানা রুমান আহমদসহ সাহিত্যপ্রেমী ও গুণীজনেরা।

আলোচকরা বলেন, ‘জীবন গড়ার ছড়া’ শুধু ছন্দের সমাহার নয়; শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মননে নীতি-নৈতিকতা, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের বীজ বপনের একটি প্রয়াস। সহজ ভাষা ও সাবলীল ছন্দের মাধ্যমে জীবনবোধের নানা দিক তুলে ধরায় বইটি শিশু সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বইটির লেখক মুস্তাকিম আল মুনতাজ বলেন, “বইটির প্রতিটি ছড়ায় ফুটে উঠেছে প্রফুল্ল মনের সুর, প্রার্থনার বার্তা এবং অনুশোচনার ছোঁয়া। শিশু-কিশোরদের মনে ইতিবাচক চিন্তা ও সুন্দর চরিত্র গঠনে বইটি প্রেরণা জোগাবে বলেই আমার বিশ্বাস।”

রাবতা প্রকাশনার প্রকাশক লাবীব হুমায়দী বলেন, শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষানুরাগীদের কাছেও বইটি সমাদৃত হবে বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানের বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর সময়ে শিশু-কিশোরদের পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ গঠনে মানসম্মত শিশু সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই জায়গা থেকে ‘জীবন গড়ার ছড়া’ পাঠকের হাতে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

” ছন্দে ছন্দে জীবন গড়ার বার্তা “মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র বর্ণাঢ্য মোড়ক উন্মোচন

আপডেট সময় : ০৩:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬