ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শা ও বেনাপোলে ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা টেকনাফ নয়াপাড়ায় নিখোঁজ রোহিঙ্গা কিশোরী উদ্ধার সীতাকুণ্ডে বিশেষ কর্মসূচির পর এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু নেই: ডিসি জাহিদ বরুড়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলল, ঘাতক স্বামী গ্রেফতার সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার জন্য শিবপুরে ঝড়ে চোখের জল বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  মিয়ানমারে মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশের পর হাসপাতালে ভর্তি হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক টেকনাফের শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

যশোর ভৈরব নদ থেকে নিখোঁজের ২১ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর জুনায়েদ (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় স্থানীয় কামরুল ইসলামের ছেলে ফাহিম (৭) ও জুনায়েদ একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে জুনায়েদ নিখোঁজ হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা নদে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া নৌপুলিশের সদস্যরা এবং খুলনার একটি ডুবুরি দল। দীর্ঘ অভিযান শেষে বৃহস্পতিবার সকালে ভৈরব ব্রিজের পাশে ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা সকাল সাড়ে ৯টায় মরদেহটি উদ্ধার করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশুর পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শা ও বেনাপোলে ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

যশোর ভৈরব নদ থেকে নিখোঁজের ২১ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৫৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬