মোঃ আমিনুল ইসলামঃ-কুমিল্লার বরুড়ার আদ্রা ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় আদ্রা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান লিমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি ও পেরপেটি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সোহেল পারভেজ মজুমদার, আদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ আবুল বাশার।পেরপেটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামাল হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পেরপেটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছফিউল্লাহ, একবাড়ীয়া হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মজুমদার, ইঞ্জিনিয়ার মানিক লাল মজুমদার, একবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা মজুমদার, বরুড়া উপজেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, আদ্রা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন আদ্রা ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উক্তির্ণ শিক্ষার্থী, সকল প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ -৫ প্রাপ্ত ও উক্তির্ণ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসাদুজ্জামান রনি বলেন আজকের শিশু আগামীর ভবিষ্যত, প্রতিটি শিশুকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে পাশাপাশি শিক্ষকদেরও পাঠদানে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি) মহোদয় চাচ্ছেন বরুড়াকে আলোকিত করতে, তাই দলমত নির্বিশেষে সকলে একযোগে সমাজকে সাজিয়ে তুলতে হবে, প্রতিটি শিক্ষার্থীদের নজর রাখতে হবে নিয়মিত বিদ্যালয় আসে কি না, সঙ্গদোষের কারনে যেন কোন শিক্ষার্থী নষ্ট না হয়। স্কুলে ঝরে পড়ার প্রবণতা দূর করতে হবে, জিপিএ -৫ পাওয়ার চেয়ে শিক্ষার্থীদের দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। এসময় আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান লিমন বলেন যে কোন শিশুর পড়াশোনা করতে কোন সমস্যা হলে তিনি সহযোগিতা করবেন বলে জানান। টাকার অভাবে কোন শিক্ষার্থী যেন ঝরে না পরে।
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় আদ্রা ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ১১:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















