ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি নজরুলের জামিন মেলেনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি আলোচনার মাধ্যমে বিশ্বে শান্তি ফেরানোর আহ্বান শফিকুর রহমানের সোবহানার রেকর্ড সেঞ্চুরির দিন অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার বাংলাদেশের হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ বন্ধ করায় ৫ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিল উপজেলা বিএনপির

বরুড়ায় ওয়ারিশি জমির পথ দখল, বিপাকে ভুক্তভোগী পরিবার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লার বরুড়া উপজেলার সরাফতি (দাধারপাড়) গ্রামে ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমির যাতায়াতের পথ বেড়া দিয়ে দখলের পর রোপণকৃত গাছ কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে যাতায়াতের পথ হারিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি পিতার মৃত্যুর পর মরদেহ নিয়ে বের হওয়ার মতো পথও পাননি বলে জানিয়েছেন ভুক্তভোগী মো. সুমন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৭ বছর পূর্বে সরাফতি গ্রামের বাসিন্দা মো. সুমনের পিতা ওয়ারিশসূত্রে ৭ শতক জমির মালিক হন। উক্ত জমির মধ্য থেকে ২ শতক জমি যাতায়াতের রাস্তার জন্য বরাদ্দ রাখা হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, এলাকার বাসিন্দা নাজমুল (৩৬), বাবুল (৪০), দিলেরা বেগম (৫০), শামছুন নাহার (৩৮) ও নাছিমা বেগম (৪৩) জোরপূর্বক সেই ২ শতক জমিতে বেড়া দিয়ে রাস্তাটি দখল করে রাখেন। এর ফলে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে অন্য একটি বাড়ির ওপর দিয়ে পেছনের সরু পথ ব্যবহার করে কোনোমতে যাতায়াত করছে।

পূর্বে এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে জমিটি যাতায়াতের রাস্তার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হলেও বিবাদী পক্ষ তা অমান্য করে রাস্তা বন্ধই রাখে।

ঘটনার ধারাবাহিকতায় ভুক্তভোগী মো. সুমন জানান, গত ২ আগস্ট তিনি তাঁর বসতবাড়ির ৫ শতক জমির দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। গত ১২ আগস্ট দুপুর আনুমানিক ৩:৩০ মিনিটের দিকে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে বিবাদীগণ জোরপূর্বক সেই রোপণকৃত গাছগুলো কেটে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করে।

ভুক্তভোগী সুমন বলেন, “আমার বাবার মৃত্যুর পর লাশ নিয়ে বের হওয়ার মতো রাস্তা পর্যন্ত আমরা পাইনি। অন্য বাড়ির ওপর দিয়ে কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। এখন নতুন করে রোপণ করা গাছগুলোও কেটে ফেলা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।” এ বিষয়ে তিনি সুবিচার চেয়ে বরুড়া থানায় লিখিত আবেদন করেছেন।

এ বিষয়ে স্থানীয় সর্দার অহিদুল ইসলাম জানান, “ঘটনাটি সমাধানের জন্য আমরা কয়েকবার বসে চেষ্টা করেছি। তবে এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান করা সম্ভব হয়নি।”

এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি নজরুলের জামিন মেলেনি

বরুড়ায় ওয়ারিশি জমির পথ দখল, বিপাকে ভুক্তভোগী পরিবার

আপডেট সময় : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬