ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকমারকুলে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার, ২৮ কিশোরকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক পবিত্র জুমা: রহমত, মাগফিরাত ও নাজাতের আহ্বান—মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৫ উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গোপালগঞ্জের প্রতিটি পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করছেন জেলা পুলিশ সুপার :হাবিবুল্লাহ শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ নবী হোসেন (২৮) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার পালংখালী সীমান্তের সাইদুল বাশারের ঘেরসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নবী হোসেন উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬-এর ব্লক-এ এলাকার বাসিন্দা। তিনি মো. কাসেমের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় সাইদুল বাশারের ঘেরের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে গামছায় মোড়ানো পোটলা হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

সন্দেহ হলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার হাতে থাকা পোটলায় তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টন থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবী হোসেন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিল বলে জানিয়েছে বলে বিজিবি জানিয়েছে।

৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চাকমারকুলে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় : ১১:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬