ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকমারকুলে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার, ২৮ কিশোরকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক পবিত্র জুমা: রহমত, মাগফিরাত ও নাজাতের আহ্বান—মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৫ উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গোপালগঞ্জের প্রতিটি পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করছেন জেলা পুলিশ সুপার :হাবিবুল্লাহ শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা

কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের রামুতে চাঞ্চল্যকর সাজ্জাদ হোসেন রিমন হত্যা মামলার প্রধান আসামি মঈন উদ্দিন রায়হানকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটের দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া রাবার ড্যামসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর ৯ অক্টোবর প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, গ্রেপ্তার মঈন উদ্দিন রায়হান সাজ্জাদ হোসেন রিমন হত্যা মামলার এক নম্বর এজাহারনামীয় ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলার চেষ্টা করছিলেন বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার রায়হান রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়ার বাসিন্দা। তিনি মো. শাহ আলম ও কোহিনূর আক্তার দম্পতির ছেলে।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চাকমারকুলে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার

কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬