ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্রীড়া উৎসব বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ইরান যুদ্ধের অনিশ্চয়তা অব্যাহত ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার ভিত্তিহীন হুমকি ‎প্ল্যান্টের অনুমোদন নেই, তবু হেভি ক্রুড আমদানিতে বিপিসির দ্বারস্থ সুপার পেট্রোকেমিক্যাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন তিন বিভাগ চালুর পরিকল্পনা এফবিসিসিআই ও ল্যাবএইডের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

এফবিসিসিআই ও ল্যাবএইডের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার ও ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় এফবিসিসিআইয়ের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইডের ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা ও করপোরেট স্বাস্থ্যসেবায় বিশেষ মূল্যছাড় পাবেন।

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং ল্যাবএইড গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ঢাকা, চট্টগ্রামসহ সারা বাংলাদেশে অবস্থিত ল্যাবএইডের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই সুবিধা পাওয়া যাবে। আউটডোর ডায়াগনস্টিকস, উন্নত মেডিকেল ইমেজিং এবং ইনডোর বেড চার্জে বিশেষ ছাড় প্রযোজ্য হবে।

অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ও তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

এফবিসিসিআই ও ল্যাবএইডের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ০৪:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬