ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্রীড়া উৎসব বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ইরান যুদ্ধের অনিশ্চয়তা অব্যাহত ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার ভিত্তিহীন হুমকি ‎প্ল্যান্টের অনুমোদন নেই, তবু হেভি ক্রুড আমদানিতে বিপিসির দ্বারস্থ সুপার পেট্রোকেমিক্যাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন তিন বিভাগ চালুর পরিকল্পনা এফবিসিসিআই ও ল্যাবএইডের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

জামায়াতের মূলনীতি: ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আর শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে’— এটিই জামায়াতের মূলনীতি। তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে তিনি দেশের তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিরতা, কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগসহ স্বার্থান্বেষী মহলকে দায়ী করেন। জামায়াতের মতে, এই পরিস্থিতি জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে অরাজকতা সৃষ্টি হয়েছে। এর ফলে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে এবং লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে।

তিনি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং মজুরি বোর্ডে নিরপেক্ষ সদস্য না থাকার অভিযোগ করেন। জামায়াতের পক্ষ থেকে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি দ্রুত ঘোষণা করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শ্রমিকদের বকেয়া বেতন, ভাতা ও ওভারটাইম দ্রুত পরিশোধের পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। জামায়াত নেতা শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, অধিকার আদায়ের আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

জামায়াতের মূলনীতি: ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে’

আপডেট সময় : ০১:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬