ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান লালমনিরহাটে চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্রীড়া উৎসব বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ইরান যুদ্ধের অনিশ্চয়তা অব্যাহত ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক ফিনএয়ারের দুটি ফ্লাইটে বোমা হামলার ভিত্তিহীন হুমকি ‎প্ল্যান্টের অনুমোদন নেই, তবু হেভি ক্রুড আমদানিতে বিপিসির দ্বারস্থ সুপার পেট্রোকেমিক্যাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন তিন বিভাগ চালুর পরিকল্পনা এফবিসিসিআই ও ল্যাবএইডের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

তিন মাসে ছয়টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তীব্র হতে পারে দু-তিনটি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দেশে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে। কার্তিকের শুরু থেকেই বিভিন্ন অঞ্চলে শীতের উপস্থিতি দেখা যাচ্ছে। শেষরাতে গ্রামাঞ্চলে ঠান্ডার অনুভূতির পাশাপাশি নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আগামী তিন মাসে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার এমন চিত্র থাকবে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন মাসে দেশে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ সময়ে ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ বাড়ার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার ঘনত্বও বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, পুরো সময়জুড়ে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

এদিকে, আগামী তিন মাসে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে এসব লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসতে পারে, যা ঠান্ডার অনুভূতি বাড়াবে। শৈত্যপ্রবাহ চলাকালে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান

তিন মাসে ছয়টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস, তীব্র হতে পারে দু-তিনটি

আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬