ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী যাত্রা ও সার্কাস শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল HRDS-এর উদ্বেগ: দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ দফা আহ্বান পেনাল্টিতে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত নাহিদ ইসলাম ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো চরফ্যাশনে যুবদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীর তিন দিনের রিমান্ড

কক্সবাজারে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক পূর্বকোণ ও দৈনিক ভোরের দর্পণের কক্সবাজার জেলা প্রতিনিধি এরফান হোসাইন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কক্সবাজার আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক এরফান হোসাইনের অভিযোগ, ছাত্রদল নেতা রহিম উল্লাহ খান রানা কয়েকজন সহযোগীকে নিয়ে তাঁর সংবাদ সংগ্রহে বাধা দেন। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করা হয়।

এরফান হোসাইনের দাবি, একই দিন জাতীয় দৈনিক ভোরের দর্পণে ‘কোটি টাকার বাঁধ কেটে মৎস্যপ্রকল্প’ শিরোনামে তাঁর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ছাত্রদল নেতা রানার ভাই হিরুর নাম উঠে আসায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এ প্রতিবেদন প্রকাশের পর সকাল থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিকের ভাষ্য, এরই ধারাবাহিকতায় বিকেলে আদালত চত্বরে সংবাদ সংগ্রহের সময় রানা ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে বাধা দেন এবং হামলা চালান।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, ড্রোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে ঘটনাস্থল ত্যাগের সময় ভবিষ্যতে সংবাদ প্রকাশ করলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এরফান হোসাইন বলেন, ‘আমি এ ঘটনার বিচার চাই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের যদি এভাবে হামলা ও হেনস্তার শিকার হতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।’

এদিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিককে হুমকি, সংবাদ সংগ্রহে বাধা, হামলা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে কক্সবাজারের সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী

কক্সবাজারে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ১০:২০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬