ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী যাত্রা ও সার্কাস শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনাকে আইন মেনেই দেশে ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল HRDS-এর উদ্বেগ: দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ দফা আহ্বান পেনাল্টিতে জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত নাহিদ ইসলাম ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো চরফ্যাশনে যুবদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 

অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ — দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রবৃদ্ধির গতি বাড়াতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘‘সামনের দিনগুলোতে সরকারের নেওয়া পদক্ষেপের ইতিবাচক প্রভাব অর্থনীতিতে দৃশ্যমান হবে। একইসঙ্গে জিডিপি প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণেও কাঙ্ক্ষিত অগ্রগতি আসবে বলে আশা করছে সরকার।’'

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণের বিষয়ে বলেন, ‘‘প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে। কাস্টমসসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রবৃদ্ধির ধারা ভালো রয়েছে। ফলে আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আহরণও বাড়বে বলে আশা করা হচ্ছে।’'

তিনি বলেন, ‘‘প্রতিটি পদক্ষেপ হিসাব-নিকাশ করে এবং সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতেই নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হচ্ছে অর্থনীতির বিভিন্ন খাতে গতি ফিরিয়ে আনার পাশাপাশি রাজস্ব আয়ের ধারাবাহিকতা নিশ্চিত করা।’'

অর্থমন্ত্রী জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘‘জনগণের কষ্টার্জিত অর্থের প্রতিটি পয়সার যথাযথ মূল্যায়ন করতে সরকার সচেষ্ট। এ ক্ষেত্রে সরকারি ব্যয় ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কঠোর নজরদারি থাকবে।’'

তিনি আরও বলেন, ‘‘এমনভাবে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রতিটি বিনিয়োগ থেকে যথাযথ সুফল পাওয়া যায়। পাশাপাশি এসব বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। সরকারের প্রতিটি প্রকল্পের অর্থনৈতিক ও সামাজিক সুফল নিশ্চিত করাই মূল লক্ষ্য।’'

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সরকারের আলোচনা প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘আইএমএফের ঋণ বা সহায়তা একটি বৃহত্তর ও সুসংহত অর্থনৈতিক কর্মসূচির অংশ। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) পাশাপাশি বিভিন্ন বন্ড ও অন্যান্য অর্থায়নের উৎস ব্যবহার করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।’'

তিনি জানান, আইএমএফের সঙ্গে চলমান কর্মসূচি ও কাঠামোগত সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি রূপরেখা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘‘সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে রাজস্ব আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হবে। শেষ পর্যন্ত এসব উদ্যোগের সুফল দেশের সাধারণ মানুষ পাবে। সরকারের লক্ষ্য অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি রাজস্ব আয় বাড়ানো, সরকারি অর্থের অপচয় রোধ এবং বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান ও অর্থনৈতিক সুফল নিশ্চিত করা।’'

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী

অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ প্রকাশ করলেন অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬