ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বিদেশে অপপ্রচার মোকাবিলায় লবিস্ট ও আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব সংসদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে মঙ্গলবার আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ তৃতীয় এলএনজি টার্মিনালে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, যা বললেন প্রতিমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি হলো জামায়াত থেকে বহিষ্কার হলেন ডা. ইসমাইল হোসেন চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের জন্য আবেদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে চলতি সপ্তাহেই জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন, অর্থমন্ত্রীর জবাব

আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো সি-ট্রাম্প-পুতিন ত্রিপক্ষীয় বৈঠক, নিশ্চিত করল চীন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেন শহরে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘১৯ নভেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেনজেনে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে অংশ নেবেন।’

তবে দক্ষিণ চীনের এই শহরে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ধারণা করা হচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকেই এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ক্রেমলিন ও হোয়াইট হাউসও তিন নেতার এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়ে আলোচনা করতে চান ট্রাম্প। পাশাপাশি, ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের বিষয়টিও তিনি আলোচনায় তুলতে পারেন।

তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার জানিয়েছেন, সম্প্রতি এক বৈঠকে ত্রিপক্ষীয় আলোচনায় ইউক্রেন যুদ্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে শি জিনপিং অসন্তোষ প্রকাশ করেছিলেন।

জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে স্টাইনমায়ার বলেন, ‘তিনি (সি) স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এটি ইউরোপের একটি সংঘাত। তাই এ বিষয়ে আলোচনার টেবিলে ইউরোপীয় দেশগুলোরও থাকা উচিত।’

পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়ে চীনের অবস্থান দীর্ঘদিন ধরেই একই রকম। দেশটি বরাবরই বলে আসছে, নিজেদের বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার কমানোর উদ্যোগ আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিতে হবে। এরপরই বেইজিং তাদের পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ে আলোচনায় বসতে রাজি হবে ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো সি-ট্রাম্প-পুতিন ত্রিপক্ষীয় বৈঠক, নিশ্চিত করল চীন

আপডেট সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬