ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ডিসিসিআই সভাপতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ বাসা ভাড়া দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বিএনপি-যুবদলের প্রতিবাদ কর্মসূচি: আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে নেতাকর্মীরা সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত সংবাদ প্রত্যাহারের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ১৯ আসামি খালাস

গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক — গোপালগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ কেটে ফেলে রাখায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মুকসুদপুর থেকে ঘোনাপাড়া পর্যন্ত প্রায় ৬৭ কিলোমিটার ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব গাছ কেটে সড়কে ফেলেছেন। একইভাবে গোপালগঞ্জ-কোটালীপাড়া আঞ্চলিক সড়কের ২১ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে।

লকডাউন কর্মসূচির প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জ শহরে মানুষের চলাচল ছিল সীমিত। প্রধান সড়ক ও অলিগলিতে দু-একটি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সাইকেল, রিকশা, ভ্যান ও ইজিবাইক ছাড়া অন্য যানবাহন তেমন দেখা যায়নি।

ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরে পুলিশের তৎপরতা কম থাকলেও পরে কয়েকটি গাড়ি নিয়ে টহল শুরু করে পুলিশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করতে দেখা যায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার দু-একটি স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অবরোধ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

গত পরশু রাতে টুঙ্গিপাড়া থানায় এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জের সঙ্গে টুঙ্গিপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের আটটি স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে।

অন্যদিকে, গত রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য চিকিৎসক কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক ও কার্যালয়ে ভাঙচুর এবং মালামাল বাইরে এনে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় নতুন করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধের কারণে জেলার স্বাভাবিক জনজীবন ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল

গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ১২:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬