ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল ২৬ বছর পর আসছে ‘ধাড়কান’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন? ৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা, পালিয়েছে পাচারকারীরা সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচাল ১৬ যাত্রী হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, তল্লাশি ও ড্রোন নজরদারি টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি, বিজিবির সাথে পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও ভারবেনাতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে ফেরার আহ্বান ঘিরে যশোরের বেনাপোল সীমান্তে উত্তেজনা ও বাড়তি সতর্কতা দেখা দিয়েছে। সীমান্তের নিরাপত্তা জোরদারে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। অন্যদিকে সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতভর পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

এর আগে রবিবার (২২ নভেম্বর) থেকে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এবং আশপাশের সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি জোরদার করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা তদারকির অংশ হিসেবে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত থেকেই বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে সতর্ক পাহারার প্রস্তুতি নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের অবস্থানের পাশাপাশি রাত ৯টার দিকে বেনাপোলের সাদিপুর, বড় আঁচড়া ও গাতিপাড়া সীমান্তে বাংলাদেশ জামায়াত ইসলামের একটি মোটরসাইকেল র‌্যালি দিতে দেখা গেছে। র‌্যালি থেকে ফ্যাসিস্ট আওয়ামী ও হাসিনা বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এতে করে বেনাপোল এলাকায় রাজনৈতিক তৎপরতাও বেড়েছে।

এদিকে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

অন্যদিকে সীমান্তের নিরাপত্তায় ৪৯ বিজিবির তৎপরতাও বাড়ানো হয়েছে। রাতের অন্ধকারে সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে আধুনিক সার্চলাইট জ্বালিয়ে চলছে টহল। এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছেন বিজিবি সদস্যরা। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

সীমান্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও পাহারার উদ্যোগে বেনাপোল সীমান্তে তৈরি হয়েছে বাড়তি রাজনৈতিক তৎপরতা।

এর আগে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল করেন করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। তার নেতৃত্বে মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগানও দেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। রাতের অন্ধকারে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের সার্বিক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে। ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি, বিজিবির সাথে পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও

আপডেট সময় : ০৩:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬