ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল ২৬ বছর পর আসছে ‘ধাড়কান’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন? ৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা, পালিয়েছে পাচারকারীরা সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচাল ১৬ যাত্রী হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, তল্লাশি ও ড্রোন নজরদারি টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

নতুন সদস্য অন্তর্ভুক্তি, ম্যাগাজিন প্রকাশ ও পিকনিক আয়োজনের সিদ্ধান্ত বরুড়া প্রেস ক্লাবের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে কুমিল্লার বরুড়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ঔসভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, পিকনিক আয়োজন এবং ক্লাবের উদ্যোগে ম্যাগাজিন প্রকাশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বরুড়া প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান জনি। সভায় সংগঠনের সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ক্লাবের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরবর্তী সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে পিকনিক আয়োজন এবং সংগঠনের কার্যক্রম, চিন্তাভাবনা ও সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরতে ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, ক্লাবের উন্নয়ন কার্যক্রমের জন্য নতুন করে কোনো ফান্ড সংগ্রহ করা হবে না। এ ছাড়া ফয়জুল ইসলাম পলাশকে বরুড়া প্রেস ক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া এবং সদস্যদের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

সভা শেষে বরুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

নতুন সদস্য অন্তর্ভুক্তি, ম্যাগাজিন প্রকাশ ও পিকনিক আয়োজনের সিদ্ধান্ত বরুড়া প্রেস ক্লাবের

আপডেট সময় : ০৪:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬