ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল ২৬ বছর পর আসছে ‘ধাড়কান’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন? ৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা, পালিয়েছে পাচারকারীরা সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচাল ১৬ যাত্রী হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, তল্লাশি ও ড্রোন নজরদারি টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিচার বিভাগের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন ‘সিডনি এশিয়া-প্যাসিফিক জুডিসিয়াল ডায়ালগ প্রোগ্রাম’-এ অংশ নিতে অস্ট্রেলিয়া গেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল। এ সম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

শনিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিচারপতি আহমেদ সোহেল।

অস্ট্রেলিয়ার সিডনি ও ইউএনএসডব্লিউতে ২৯ ও ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিচারপতি আহমেদ সোহেল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিচারপতিরা অংশগ্রহণ করবেন। অস্ট্রেলিয়ার প্রধান বিচারপতি স্টিফেন গ্যাগেলার এসি এবং নিউজিল্যান্ডের প্রধান বিচারপতি ডেম হেলেন উইঙ্কেলম্যান যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছেন।

বিচার বিভাগীয় সম্মেলনের প্রথম পর্বে অ্যাকাডেমিক কো-চেয়াররা সংশ্লিষ্ট অধিবেশনের জন্য নির্ধারিত ২ থেকে ৩টি পাঠ্য উপকরণ বা গবেষণাপত্রের ওপর প্রত্যেকে ১০ থেকে ১৫ মিনিট করে উপস্থাপনা করবেন। যেসব অধিবেশনে একজন মাত্র চেয়ার থাকবেন, সেখানে তিনি ২০ থেকে ৩০ মিনিট সময় নিয়ে বিষয়গুলো উপস্থাপন করবেন।

দ্বিতীয় পর্বে শুধু বিচারপতিদের অংশগ্রহণে একটি রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে বিচার বিভাগীয় অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর বিভিন্ন দেশের বিচারপতিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল

আপডেট সময় : ০৮:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬