ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল ২৬ বছর পর আসছে ‘ধাড়কান’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন? ৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা, পালিয়েছে পাচারকারীরা সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচাল ১৬ যাত্রী হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, তল্লাশি ও ড্রোন নজরদারি টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের জিম্মং খালি সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ জিম্মং বিওপির বিশেষ অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালনকালে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তের বিজিবির ৭ নম্বর পোস্ট সংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশ দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়।

এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ দুটি ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগ দুটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

ঘটনার পর পলাতক চোরাকারবারিদের আটক করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

আপডেট সময় : ০৪:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬