ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল ২৬ বছর পর আসছে ‘ধাড়কান’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন? ৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা, পালিয়েছে পাচারকারীরা সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচাল ১৬ যাত্রী হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উখিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, তল্লাশি ও ড্রোন নজরদারি টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

২৬ বছর পর আসছে ‘ধাড়কান’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন?

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কিছু সিনেমা থাকে, যেগুলো শুধু গল্পের জন্য নয়, গান আর সংলাপের কারণেও দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। সময় পেরিয়ে গেলেও সেসব সিনেমার রেশ যেন কাটেই না! বলিউডের রোম্যান্টিক সিনেমা ‘ধাড়কান’ তেমনই একটি নাম। এই উপমহাদেশের দর্শকের কাছেই সিনেমাটি আজও যেন নস্টালজিয়ার অংশ। সে সিনেমারই দ্বিতীয় পর্ব আসার খবর শোনা যাচ্ছে এবার।

বিশেষ করে এর গানগুলো এখনো শোনেন অনেকে। এবার সেই পুরোনো আবেগ ফিরিয়ে আনার আয়োজন। ২৬ বছর পর নির্মিত হতে পারে সিনেমাটির দ্বিতীয় কিস্তি।

এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, ‘ধাড়কান ২’ নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে নতুন সিনেমাটি আগের গল্পের সরাসরি ধারাবাহিকতা হবে না। প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের মতো বিষয়গুলোই নতুন গল্পের মাধ্যমে এবার উঠে আসবে।

যেহেতু গল্পে ভিন্নতা থাকবে, তাই পুরোনো অভিনয়শিল্পীরা থাকবেন কি না, তা নিয়েও চলছে জল্পনা।

২০০০ সালে মুক্তি পাওয়া ‘ধাড়কান’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন অক্ষয় কুমার, শিল্পা শেঠি ও সুনীল শেঠি। পর্দার তাদের রসায়ন সিনেমাটিকে স্মরণীয় করে রেখেছে। তবে পরের কিস্তিতে শুধুমাত্র সুনীল শেঠির থাকার সম্ভাবনা রয়েছে, তা আবার ক্যামিও হিসেবে; তবে তার চরিত্রের ধরন কিংবা পর্দায় উপস্থিতির সময় এখনো চূড়ান্ত হয়নি-এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী ও নির্মাণের সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সূত্রটির দাবি, ‘ধাড়কান ২’ পরিচালনার দায়িত্ব পেতে পারেন শ্রী নারায়ণ সিং। এর আগে অক্ষয় কুমারকে নিয়ে একাধিক সিনেমা নির্মাণ করেছিলেন এই নির্মাতা। এছাড়াও বলিউডের কিছু নতুন মুখ ও এক পরিচালকের ছেলের অভিষেক হতে পারে এই সিনেমায়।

২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘ধাড়কান’। ধর্মেশ দর্শন পরিচালিত সিনেমাটিতে অক্ষয়, সুনীল, শিল্পা ছাড়াও আরও ছিলেন শর্মিলা ঠাকুর, পারমিত শেঠি, কিরণ কুমার, সুষমা শেঠ ও মনজিত কুল্লার।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছিল অঞ্জলি, দেব ও রামকে ঘিরে। অঞ্জলি ও দেব একে অপরকে ভালোবাসলেও পরিবারের সিদ্ধান্তে রামকে বিয়ে করতে হয় অঞ্জলিকে। কয়েক বছর পর দেবের সঙ্গে আবার দেখা হয় তার। তবে ততদিনে রামের প্রেমে পড়ে গেছেন অঞ্জলি। প্রেম, বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েনের এই গল্পে অক্ষয়, সুনীল ও শিল্পার অভিনয় দর্শকদের মধ্যে আলাদা আবেদন তৈরি করেছিল।

এছাড়াও ‘ধাড়কান’-এর জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিল এর গান। নাদিম-শ্রাবণের সুরে এবং সমীরের কথায় তৈরি সিনেমাটির গান সে সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘দিল নে ইয়ে কহা হ্যায় দিল সে’, ‘তুম দিল কি ধাড়কান মে’, ‘দুলহে কা সেহরা’ ও ‘না না করতে প্যায়ার’ গানগুলো এখনো শ্রোতাদের কাছে পরিচিত। মুক্তির বছরেই সিনেমাটির গানের অ্যালবামটি ব্যাপক সাফল্য পায়। বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, অ্যালবামটির প্রায় ৪৫ লাখ কপি বিক্রি হয়েছিল। সে বছর ‘মোহাব্বতে’র পর এটি ছিল দ্বিতীয় সর্বাধিক বিক্রীত অ্যালবাম। বক্স অফিসেও সফল হয়েছিল ‘ধাড়কান’। বিশ্বজুড়ে সেসময় সিনেমাটির আয় ছিল ২৬ কোটি রুপি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল : জামায়াত আমির

২৬ বছর পর আসছে ‘ধাড়কান’, অক্ষয়-শিল্পা-সুনীলরা কি থাকবেন?

আপডেট সময় : ০৭:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬