ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ফুটপাত দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও মহা সড়ক দখলমুক্ত করতে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল গোলচত্বর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম।

অভিযানে গাউছিয়া মার্কেট সংলগ্ন প্রধান সড়কের দুই পাশের শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকান ফুটপাত ও সড়কের একটি বড় অংশ দখল করে রাখায় পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এর আগে প্রশাসনের পক্ষ থেকে কয়েক বার অভিযান পরিচালনা করা হলেও কয়েক ঘণ্টা পর আবার সড়কে দোকানপাট বসে সড়ক দখল করতে দেখা গেছে ।

পুনরায় আগের ন্যায় আজকে অভিযান পরিচালনা করার পর কতক্ষন দখল মুক্ত থাকে তা নিয়ে উদ্ভেগ জনসাধারণের মনে।

অভিযানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি (পূর্বাচল রাজস্ব সার্কেল) ফরিদ আল সোহান,রূপগঞ্জ থানার (ওসি তদন্ত) মোকতার হোসেন,ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোফাকখেরসহ স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশ প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন,সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ যদি এটি দখল করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করে, তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা ইতোমধ্যেই পাঁচবার অভিযান পরিচালনা করেছি। ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কেউ দোকান বা সড়ক দখল করতে চাইলে জেল জরিমান ও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের অনেকেই প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত এই ধরনের অভিযান হলে ফুটপাত ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনদুর্ভোগ অনেকাংশে হ্রাস পাবে।

তবে এলাকাবাসীর আশঙ্কা, আগের মতোই কয়েক ঘণ্টা পর দখলদাররা পুনরায় ফুটপাতে দোকান বসাবে কিনা তা এখন দেখার বিষয়। সড়ক ও ফুটপাত কতদিন দখলমুক্ত থাকবে, সে অপেক্ষায় রয়েছে তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ফুটপাত দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ১১:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫