ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে গড়ে তুলতে হবে — মোঃ সাইফুল ইসলাম শহীদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বার উপজেলা হিলফুল ফুজুল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে দেবিদ্বার পৌরসভা আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহ-সচিব ডা. গোলাম জিলানী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম শহীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী’র সহ-সচিব অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামী’র আমির ফেরদৌস আহমেদ, পৌর সেক্রেটারি মোহাম্মদ অলিউল্লাহ, এবং রুস্তম খান ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর স্বত্বাধিকারী সাংবাদিক রুস্তম খানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম শহীদ বলেন,ক্রীড়া মানুষের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ—তাদের সঠিক পথে এগিয়ে নিতে ক্রীড়া ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, আমরা চাই দেবিদ্বারকে একটি শান্তিপূর্ণ, শিক্ষিত ও ক্রীড়াপ্রেমী পৌরসভা হিসেবে গড়ে তুলতে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও প্রসারিত হবে এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নয়টি দল অংশগ্রহণ করে। পরবর্তীতে নয়টি দলের খেলোয়াড়দের মধ্যে ফুটবল ও টি-শার্ট বিতরণ করা হয়। দেবিদ্বার পৌরসভা আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর স্পন্সর করেন রুস্তম খান ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর স্বত্বাধিকারী সাংবাদিক রুস্তম খান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে গড়ে তুলতে হবে — মোঃ সাইফুল ইসলাম শহীদ

আপডেট সময় : ১১:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫