ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

মহানন্দা ব্যাটালিয়নের পৃথক দুটি অভিযানে ১২টি চোরাই মোবাইল এবং ২৭২ টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত হতে ১২ টি ভারতীয় অবৈধ চোরাই মোবাইল ফোন এবং ২৭২ টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি মহাপরিচালক থেকে শুরু করে সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও অভিপ্রায় অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যে কোন অপতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে। বিজিবি সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর থেকে রাত পর্যন্ত পৃথক ০২টি অভিযানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে ১২ টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং অপর আরেকটি অভিযানে সোনামসজিদ আইসিপি এলাকা হতে বিভিন্ন প্রকার ২৭২ টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করতে সক্ষম হয়। উল্লিখিত আটক পণ্য সামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মহানন্দা ব্যাটালিয়নের পৃথক দুটি অভিযানে ১২টি চোরাই মোবাইল এবং ২৭২ টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক

আপডেট সময় : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫