ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

সাতকানিয়া কাঞ্চনায় পিতাকে হত্যার দায়ে পুত্র গ্রেফতার

 আজ ১০ নভেম্বর সোমবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে নিজ পিতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত পুত্র রিয়াদ (২২) কে রেকর্ড সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সাতকানিয়া থানা পুলিশ।

৯ নভেম্বর রবিবার সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নয়া পাড়ার বাসিন্দা আহমদ হোসেন (৫২) তাঁর ছেলে রিয়াদ হোসেনের হাতে নির্মমভাবে হত্যা হয়।

উক্ত ঘটনাটির তদন্তে নেমে সাতকানিয়া থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়।

তথ্য প্রযুক্তির নিখুঁত ব্যবহার ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে টিমটি নিশ্চিত হয় যে, আসামি রিয়াদ পার্শ্ববর্তী বাঁশখালি উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকায় আত্মগোপনে রয়েছে। তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ জহির আমিন, এসআই মাহবুল করিম ও এসআই ইদ্রিসের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে গত রাতে সেখান থেকে তাকে আটক করা হয়।

মাত্র চার ঘণ্টার রেকর্ড সময়ের মধ্যে আসামিকে গ্রেফতারে সফল হওয়ায় পুলিশের এ কার্যক্রম এলাকাবাসীর কাছে প্রশংসার দাবিদার।

এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, “ঘটনাটি প্রাথমিকভাবে একটি পারিবারিক কলহের জের হিসেবে ঘটেছে বলে আমারা জানতে পারি। আমরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সত্যতা উদ্ধার ও আসামিকে গ্রেফতারের জন্য কাজ করেছি। তথ্য প্রযুক্তি ও আমাদের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হইছে এবং মামলাটির তদন্ত সর্বোচ্চ অগ্রাধিকারের সঙ্গে চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামি রিয়াদ তার বাবার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এই বিরোধের জেরেই সে পিতাকে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

সাতকানিয়া কাঞ্চনায় পিতাকে হত্যার দায়ে পুত্র গ্রেফতার

আপডেট সময় : ০১:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫