ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করেছে হোয়াইক্যং পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ছিনতাইকারীসহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি আটক করেছে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি। এসময় উদ্ধার করা হয় ছিনতাইকৃত স্বর্ণালংকার ও নগদ টাকা।

জানা গেছে, শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে থাইংখালী থেকে হোয়াইক্যংগামী এক দম্পতি সিএনজিতে ওঠেন। পথিমধ্যে চালক ও সহযাত্রী মিলে তাদের স্বর্ণের কানের দুল, নাকফুল ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি আটক করে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।

আটককৃতরা হলেন— নুরুল কবির (৪৫), রোহিঙ্গা, পিতা মৃত আহাম্মদ, সাং— কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প, ব্লক-সি, এমআরসি-৪৩২১৪। মো. আনোয়ার (৩৫), পিতা আলীম উদ্দিন, সাং— পশ্চিম পাড়া, লম্বাশিয়া, ৯নং ওয়ার্ড, রাজাপালং ইউনিয়ন, উখিয়া।

তল্লাশিতে উদ্ধার করা হয় ছিনতাইকৃত ১ জোড়া কানের দুল, ১টি নাকফুল ও নগদ ৫০০০ টাকা। ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে টেকনাফ থানায় মামলা নং-৩২, তারিখ-১০ নভেম্বর ২০২৫ দায়ের করা হয়েছে। আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০১৯ এর ৪/৫ ধারায় মামলা রুজু হয়। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করেছে হোয়াইক্যং পুলিশ

আপডেট সময় : ০৯:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫