(কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা- ৩ (কালিগঞ্জ -আসাশুনি) আসনে সদ্য ঘোষিত কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল ও ডাঃশহিদুল আলমের মনোনয়নের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ নভেম্বর বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আলোচনা করেন বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির সাবেক আশাশুনি উপজেলা সাংগঠনিক সম্পাদক খাইরুল আহসান, সাবেক আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহরিয়ার জামান,সাবেক আশাশুনি উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মিজানুর রহমান,আশাশুনি উপজেলা বিএনপির সদস্য খোরশেদ আলম, আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাফিজুল ইসলাম,আশাশুনি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি সরদার রুহুল আমিন,উপজেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সহকারি সেক্রেটারী জুলফিকার আলী জুলি,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম,উপজেলা তাঁতীদলের সদস্য আব্দুল হাদী, আশাশুনি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, আশাশুনি উপজেলা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন পলাশ,আশাশুনি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ হোসেন,সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সম্পাদক বিষয়ক সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বান কমিটির সদস্য রাজু আহমেদ জাকির কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ সাদ্দাম,সদস্য সচিব পারভেজ হোসেন প্রমুখ
বক্তারা বলেন ডাক্তার শহিদুল আলম গরিবের বন্ধু যাকে বিপদে আপদে পাশে পাওয়া গিয়েছিল যার জন্য আশাশুনি বিএনপি সুসংগঠিত তাকে বাদ দিয়ে কাজী আলাউদ্দিনকে মনোনীত করা হয়েছে আমরা আশাশুনি উপজেলা বাসি তার নিন্দা ও প্রতিবাদ জানাই, যতক্ষণ পর্যন্ত ডাঃশহিদুল আলমের মনোনয়ন নিশ্চিত না করা হবে যতক্ষণ আমরা রাজপথ ছাড়বো না।ডাঃশহিদুল আলমকে মনোয়ার না দিয়ে কাজী আলাউদ্দিনের মনোনয়ন দেয়ার প্রতিবাদে টানা ১৪ দিন সমাবেশ ,মানববন্ধন ,হরতাল,নারী সমাবেশ, প্রতিবন্ধী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ভোগান্তিতে সাধারণ জনগণ। ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে লাগাতার ১৪ দিনের কর্মসূচিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার একাংশের বিএনপি’র নেতাকর্মী ,সমর্থক ছাড়াও সর্বসাধারণ জনগণ নিয়ে আন্দোলন টিকিয়ে রাখতে প্রতিদিন সভা,সমাবেশ, মিছিলে আসতে বাধ্য হতে হচ্ছে প্রাণের মানুষ ডাঃ শহিদুল আলমের মনোনয়নের প্রত্যাশায়। লাগাতার মিছিল মিটিং সমাবেশের কারণে প্রধান সড়কে যানবাহন চলাচলের ব্যাঘাতসহ বাড়ছে জনদুর্ভোগ ও ভোগান্তি।
প্রসঙ্গত গত ২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশব্যাপী মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণার পরপরই ঐদিন রাত থেকে ডাঃ শহিদুল আলমের সমর্থকরা রাস্তায় নেমে পড়ে কাজির মনোনয়ন বাতিল করে ডাঃ শহিদুল আলমেকে মনোনয়ন দেওয়ার দাবিতে। ঐ রাতে ডাঃ শহিদুল আলমের জন্মভূমি নলতায় সর্বপ্রথম বিক্ষোভ ও প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরদিন ৩ নভেম্বর হরতাল ও বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ করে নেতাকর্মী, সমর্থকর ও শহিদুল ভক্তরা।
প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার জন্য এ পর্যন্ত কালিগঞ্জ -আশাশুনি উপজেলা জুড়ে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে লাগাতার কর্মসূচি পালন করে আসছে ডাঃ শহিদুল আলম ভক্ত ও সমর্থকরা জনসাধারণ তারই ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর)আশাশুনি বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মহিলা নেতাকর্মী ,সমর্থক ভক্ত ও জনসাধারণের। আর এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল যাতে করে দলের সভাপতি ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করার জন্য।
প্রতিবাদ মিছিল সমাবেশ থেকে নেতাকর্মী ও সমর্থকরা জানান এ আসনে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করাতে হলে ডাঃ শহিদুল আলমের বিকল্প নাই। তিনিই একমাত্র এই আসনের যোগ্য প্রার্থী। তিনি বিগত ৩০ বছর ধরে দলমত নির্বিশেষে এলাকার সাধারণ মানুষের সেবা দিয়ে মনিকোঠায় স্থান করে নিয়েছে। তাই আলহাজ্ব কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে শহিদুল আলম কে মনোনয়ন দিয়ে ধানের শীষ কে রক্ষা করার জন্য দাবি জানান। তা না হলে সাতক্ষীরা ৪ টি আসনে ধানের শীষের প্রার্থীরা পরাজয় বরণ করার আশঙ্কা বিরাজ করছে। যে কারণে ডাঃ শহিদুল আলম সমর্থকরা অপেক্ষায় আছে কবে কেন্দ্র থেকে প্রার্থী বদলের খবর আসবে। তা না হলে তারা ভোট বর্জন করে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত এখানে ডাক্তার শহিদুল আলমের কোন বিকল্প নাই। যে কারণে তাকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
প্রতিনিধির নাম 



















