ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

চকরিয়ায় র‌্যাব-১৫–এর অভিযানে শীর্ষ ডাকাতের ঘর থেকে অস্ত্র-কার্তুজ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ষোলহিচ্ছা বালুর চর এলাকায় র‌্যাব-১৫–এর বিশেষ অভিযানে একনলা দেশীয় এলজি ও শর্টগানের ১৭টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পলাতক শীর্ষ ডাকাত সাইফুল ইসলামের বসত ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার হয়।

র‌্যাব জানায়, কক্সবাজার ও বান্দরবান অঞ্চলে অপরাধ দমনে র‌্যাব-১৫ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—১০টিরও বেশি মামলার পলাতক আসামি সাইফুল ইসলাম এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে এবং নিজ ঘরে অস্ত্র মজুদ রেখেছে।

১৪ নভেম্বর রাতে সিপিএসসি র‌্যাব-১৫ এর আভিযানিক দল ঘটনাস্থলে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যায়। পরে তার স্ত্রী শাহীন সুলতানা ঘর খুলে দিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে কাঠের আলমারিতে লুকানো অবস্থায় অস্ত্র ও কার্তুজ পাওয়া যায়।

পলাতক সাইফুল ইসলাম (৪৫), পিতা মৃত বাহার উল্লাহ—সাং ষোলহিচ্ছা বালুর চর, ইউনিয়ন ডুলাহাজারা, থানা চকরিয়া, জেলা কক্সবাজার। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

চকরিয়ায় র‌্যাব-১৫–এর অভিযানে শীর্ষ ডাকাতের ঘর থেকে অস্ত্র-কার্তুজ উদ্ধার

আপডেট সময় : ১০:০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫