দেশের উপকূলীয় অঞ্চলে অপরাধ দমন ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে নিয়মিত তৎপরতার অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়ায় বিশেষ অভিযান চালিয়েছে নৌবাহিনী। সোমবার ভোরে লেমসীখালি ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।নৌবাহিনী জানায়, মাঝেরপাড়া ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (শর্ট গান) এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।উপকূলীয় এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে নৌবাহিনী ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংবাদ শিরোনাম ::
কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার
-
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার - আপডেট সময় : ০১:২৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- ১৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















