(কালীগঞ্জ- সাতক্ষীরা) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিনের মনোনয়ন বাতিল ও ডাঃশহিদুল আলমের মনোনয়নের দাবিতে ১৭তম দিনে মত জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ১৮ নভেম্বর) সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ -আশাশুনি) আসনে বিক্ষোভ ,মানববন্ধন ,সড়ক অবরোধের মতো লাগাতার কর্মসূচির ১৭ দিনে সরওয়ার্দী পার্কে বিক্ষোভ সমাবেশ পালন করেন মনোনয়ন বঞ্চিত ডাঃ শহিদুল আলমের অনুসারীরা। বিএনপি গত ২ নভেম্বর ২৩৭ আসনের জন্য প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে। এরপর থেকে সারা দেশের বঞ্চিতদের ন্যায় সাতক্ষীরা-৩( কালিগঞ্জ- আশাশুনি )আসনে কাজী আলাউদ্দিনকে হটিয়ে মনোনয়ন বাতিলের দাবি করে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে তাঁর অনুসারীরা নানান কর্মসূচি পালন করছেন। ভোগান্তি পোহাতে হচ্ছে জন সাধারণের।
সমাবেশে বক্তারা বলেন, দলমত ধর্ম, বর্ণ নির্বিশেষে ডাঃ শহিদুল আলম কে মনোনয়ন দিতে হবে। মনোনয়ন না দেওয়া এবং তাদের দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা কেউ ঘরে ফিরে যাবে না। এতে যদি দল থেকে কাহকে বহিষ্কার করা হয় তাহলে তারা গণপদতাগের হুঁশিয়ারি দেন। তারা আরো বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের সময় তারা ডাঃ শহিদুল আলমকে কাছে পেয়েছে। তার কাছে ধর্মবর্ণ, দলীয় নেতাকর্মী ছাড়াও সব ধরনের মানুষ সেবা পেয়ে তাকে গরীবের ডাক্তার হিসেবে আখ্যা দিয়েছে। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জনপ্রিয়তা যাচাই করে ডাঃ শহিদুল আলমের মনোনয়ন দাবি করেন ধানের শীষের বিজয়ের জন্য।উক্ত সমাবেশে জেলা বিএনপি সদস্য ও কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , বিএনপি নেতা নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান , স্বচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল সেলিম ,উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ হোসেন সহ কালিগঞ্জ উপজেলা এবং আশাশনি উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে আজ আবারও লাগাতার কর্মসূচির বিক্ষোভ সমাবেশের ডাক দেন।
প্রতিনিধির নাম 



















