ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার আটক -১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,  কক্সবাজার :কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী চিরুনি অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর ৪টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) খানকার ডেইল এলাকায় এই অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য নুর ফয়েজকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, সীমান্তজুড়ে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় নুর ফয়েজের বাড়িকে মাদক মজুদের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়। একই এলাকার শফিক নামের এক ব্যক্তি নিয়মিতভাবে ইয়াবা এনে অস্থায়ীভাবে তার বাড়িতে রেখে যেত—এমন তথ্যও নিশ্চিত হয়।

তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির নেতৃত্বে বিজিবির বিশেষ দল ও কে–৯ ইউনিটের নারকটিক্স ডগ ‘চেরী’ অংশ নেয় অভিযানে। বাড়ির ছাদে তৈরি করা গোপন কুঠুরি ভেঙে উদ্ধার করা হয় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট। তবে শফিকসহ আরও ১–২ জন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।

গ্রেপ্তার:নুর ফয়েজ (৩২), সাং—খানকার পাড়া, টেকনাফ সদর ইউনিয়ন।
পলাতক:মোহাম্মদ শফিক (২৫) ও অজ্ঞাত ১–২ জন।
উদ্ধার: ২০,০০০ ইয়াবা, মোবাইল ফোন ১টি, চাপাতি ১টি।

অভিযান সম্পর্কে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় বিজিবি অটুট প্রতিশ্রুতিবদ্ধ। মাদক ও মানবপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতকে আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তর করার কার্যক্রম চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার আটক -১

আপডেট সময় : ১২:১৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫