ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোটরসাইকেল উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৪৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। মনাকষা বিওপি সদস্যরা গতকাল বুধবার সকালে এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রাম দিয়ে নেশা জাতীয় ট্যাবলেট পাচার হওয়ার তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে মনাকষা বিওপির টহলদল সকাল ৭টার দিকে মোটরসাইকেলযোগে সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আসতে দেখে তাকে থামানোর সংকেত দেয় এবং এসময় মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে উক্ত ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। ট্যাবলেট মূলত ব্যথানাশক ঔষধ হলেও বর্তমানে এটি নেশাজাতীয় ট্যাবলেট হিসেবে ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেট এবং মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে।

৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সদস্যরা সদা সতর্ক অবস্থায় রয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫