ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

তারেক রহমানের প্রতি আমার অবিচল আস্থা: অধ্যাপক মামুন মাহমুদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

সিকু চাকমা: ‎আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে একজন শিক্ষিত ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

‎তিনি বলেন, “তৃণমূল নেতাকর্মীদের প্রাণের দাবিকে অবশ্যই মূল্যায়ন করবেন আমাদের অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের প্রতি আমার অবিচল বিশ্বাস ও আস্থা রয়েছে। তিনি কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। তাই আমরা তার সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

‎বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নির্বাচনী গণসংযোগ ও র‌্যালি শেষে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদ।

‎অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন,‎“আমি যদি হুকুম দিই, তাহলে আপনারা দাবি আদায়ের জন্য মহাসড়কে অবস্থান নেবেন। কিন্তু আমি তা চাই না। দাবি আদায়ের জন্য আমি কোনো কর্মসূচি দেব না, কারণ আমি বারবার আমাদের দলের কান্ডারী তারেক রহমানের প্রতি আস্থা রাখি। তিনি চারবার আমাকে জেলা বিএনপির দায়িত্ব দিয়ে সেই আস্থার প্রমাণ রেখেছেন। আজকের সমাবেশ নিশ্চয়ই তিনি দেখছেন। আমার বিশ্বাস, তিনি তৃণমূল নেতাকর্মীদের দাবিকে মূল্যায়ন করবেন এবং তাদের আশা–আকাঙ্ক্ষাকে হতাশ করবেন না।”

‎নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,আপনারা ধৈর্য ধরুন, ঐক্যবদ্ধ থাকুন। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই রক্তের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় হয়েছে, তা কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত 

তারেক রহমানের প্রতি আমার অবিচল আস্থা: অধ্যাপক মামুন মাহমুদ

আপডেট সময় : ০৯:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫