ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফে গুলিবর্ষণ–লুটপাটের পর নুরুল ইসলাম অপহৃত

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে সশস্ত্র অপহরণকারী দের দুঃসাহসিক হামলায় একজন স্থানীয়কে অপহৃত ও একটি পরিবারকে লুটতরাজের মুখে পড়তে হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে ৪০–৬০ জনের একটি ভারী অস্ত্রধারী দল পশ্চিম লেদার বাসিন্দা নুরুল ইসলাম (পিতা: সামশুল আলম) এর বাড়িতে আক্রমণ চালায়।স্থানীয় একাধিক সূত্র জানায়, হামলাকারীরা বাড়ির দিকে এগিয়ে এসে প্রথমেই বেপরোয়া গুলিবর্ষণ শুরু করে। ধারাবাহিকভাবে ২০–৩০ রাউন্ড গুলির শব্দে পুরো এলাকা থমকে যায়। পরে তারা জোর করে দরজা ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের ওপর নির্মম মারধর করে ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। হামলার পরপরই ডাকাত দল নুরুল ইসলামকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।ঘটনার পর পুরো এলাকায় চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। রাতভর গুলির শব্দে ঘুম হারাম হয়ে পড়েছে স্থানীয়দের। অনেকেই জানিয়েছেন—সাম্প্রতিক সময়ে পশ্চিম লেদায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। রাতে নিয়মিতভাবে গুলি চলা, সন্দেহজনক চলাচল এবং অপহরণের ঘটনাগুলো স্থানীয়দের নিরাপত্তাহীনতার সীমা ছাড়িয়েছে।এলাকাবাসীর দাবি আমরা ঘরে থেকেও নিরাপদ নই। সশস্ত্র ডাকাত ও অপহরণকারীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন একেবারে অসহায়। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।এদিকে অপহৃত নুরুল ইসলামকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পশ্চিম লেদা সীমান্তে অবৈধ কর্মকাণ্ড ও সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য দীর্ঘদিন ধরেই চললেও কার্যকর অভিযান না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এখন আতঙ্কগ্রস্ত জনপদ। মানুষের একটাই দাবি অস্ত্রধারী গোষ্ঠীর তাণ্ডব বন্ধ হোক, আর যত দ্রুত সম্ভব অপহৃত নুরুল ইসলামকে উদ্ধার করা হোক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে গুলিবর্ষণ–লুটপাটের পর নুরুল ইসলাম অপহৃত

আপডেট সময় : ০১:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫