ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোয়াইক্যং চেকপোস্টে বাস থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশী চালিয়ে যাত্রীবাহী একটি বাস থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে মাহমুদুল আমিন (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালি এলাকার গোলাম মোস্তফার ছেলে।৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী “পূরবী” পরিবহনের একটি যাত্রীবাহী সিভিল বাস চেকপোস্টে পৌঁছায়। নিয়মিত তল্লাশী চালানোর সময় মাহমুদুল আমিনের মালামাল সন্দেহ হলে প্রশিক্ষিত ডগ বিজিডি-১০৬৫ (রকি) দিয়ে তদন্ত করা হয়।পরে বাসের সাইড বক্সে থাকা মরিচের গুড়ায় ভরা বস্তার ভেতর খোলা আটার প্যাকেট থেকে স্কচটেপ মোড়ানো ছয়টি প্যাকেটে মোট ৬০,০০০ ইয়াবা উদ্ধার করা হয়।বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন—হ্নীলা এলাকার মগবুল নামের এক রোহিঙ্গার কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।তল্লাশীকৃত বাস থেকে অন্য কোনো নিষিদ্ধ দ্রব্য পাওয়া যায়নি। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

হোয়াইক্যং চেকপোস্টে বাস থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, যুবক আটক

আপডেট সময় : ১২:০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫