ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট মনজিলা ঝুমা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির ২৯৮ নং সংসদীয় আসনে অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাঙামাটিতে ৬ নভেম্বর অনুষ্ঠিত তিন পার্বত্য জেলার সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব তার প্রার্থিতা চূড়ান্ত করে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে মনজিলা ঝুমা স্থানীয় জনগণের উন্নয়নচাহিদা ও প্রত্যাশার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মানুষের জীবনমান উন্নয়নই আমার রাজনীতির প্রতিজ্ঞা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

তার ঘোষিত অঙ্গীকারে রয়েছে—স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন, গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, কর্মমুখী শিক্ষার প্রসার, নারী উদ্যোক্তা বিকাশ এবং যুবসমাজের প্রশিক্ষণসহায়তা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার নেতৃত্ব খাগড়াছড়ি-২৯৮ আসনে নতুন রাজনৈতিক গতিধারা তৈরি করতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

খাগড়াছড়ি-২৯৮ আসনে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট মনজিলা ঝুমা

আপডেট সময় : ০১:০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫