ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজার টেকনাফে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়ায় অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দা মো. শামীম (২০), পিতা—আব্দুল আজিজ, মাতা—শমীমা আক্তারকে আটক করা হয়।

ফাঁড়ির সদস্যরা তার মুরগির খামারের উত্তর–পূর্ব কোণে লুকানো একটি প্লাস্টিকের বস্তা থেকে কসটেপ মোড়ানো পাঁচটি কাট উদ্ধার করেন। প্রতিটি কাটে ছিল ৫০টি নীল জিপার পলিপ্যাক; এবং প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা। সর্বমোট উদ্ধার হয় ৫০,০০০ পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে মাদকগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮–এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা রুজু হয়েছে (এফআইআর নং–৮৪; তারিখ ২৪ নভেম্বর ২০২৫; জি আর নং–৮৫৩)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নূর বলেন,
“মাদকের প্রবাহ রোধে পুলিশ মাঠে আছে। সীমান্তঘেঁষা এলাকায় যে কোনো ঝুঁকি নিয়েও আমরা অভিযান চালাচ্ছি। মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীল অবস্থান থেকে আমরা এক বিন্দুও সরে যাব না।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৬:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫