ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে ৭৫০ টমটম চালককে কিউআর কোডযুক্ত আইডি ও পোষাক বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজার টেকনাফ পৌর এলাকায় টমটম চালকদের নিবন্ধন কার্যক্রমে বড় ধরনের অগ্রগতি হয়েছে। মোট ৯৬৫ জন চালকের আবেদন যাচাই করে নির্বাচন অফিস ভুয়া এনআইডি শনাক্ত করে বাদ দেয় কয়েকজনকে। চূড়ান্তভাবে ৭৫০ জন বাংলাদেশি নাগরিককে বৈধ চালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

নিবন্ধিত এসব চালকের হাতে কিউআর কোডযুক্ত স্মার্ট আইডি কার্ড ও নির্ধারিত পোষাক বিতরণ করেছে পৌরসভা। প্রত্যেক টমটমে যাত্রীদের সামনে ঝুলানো লেমিনেটেড আইডি কার্ডে কিউআর কোড স্ক্যান করলেই চালকের পরিচয় ও নিবন্ধন তথ্য দেখা যাবে। নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (শেখ এহসান উদ্দীন) জানান, “পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি। এখন থেকে কোনো অপরাধ হলে চালকের পরিচয় আড়াল করার সুযোগ থাকবে না।”রোহিঙ্গা নাগরিকরা টমটম চালানোয় বহু অনিয়ম পাওয়া গেছে। নতুন সিস্টেম চালুর পর এসব সম্পূর্ণ বন্ধ হবে। বৈধ চালক ব্যতীত কেউ টমটম চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পৌরসভা জানিয়েছে, জনগণের চাহিদার ভিত্তিতে শিগগিরই হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া ও অন্যান্য ইউনিয়নের টমটম চালকদেরও একই প্রক্রিয়ায় নিবন্ধন করা হবে। সার্ভারে সংরক্ষিত তথ্য থেকে অপরাধে জড়িত চালকের আইডি সঙ্গে সঙ্গে বাতিল করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পৌরসভার পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে—আইডি, পোষাক ও যাত্রীদের সামনে প্রদর্শিত লেমিনেটেড পরিচয়পত্র ছাড়া কোনো টমটম ব্যবহার না করতে। প্রয়োজনে কিউআর কোড স্ক্যান করে বা কেবল আইডি নম্বর জানিয়ে অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা।

টেকনাফকে অপরাধমুক্ত করতে এই উদ্যোগকে প্রশাসন “মাইলফলক” হিসেবে দেখছে, আর সফল করতে জনগণের সক্রিয় সহযোগিতা চাওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

টেকনাফে ৭৫০ টমটম চালককে কিউআর কোডযুক্ত আইডি ও পোষাক বিতরণ

আপডেট সময় : ১০:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫