ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মামুন মাহমুদের বিরুদ্ধে রবি’র ‘মিথ্যাচার’বিডিআর রফিকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

সিকু চাকমা,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির দেওয়া বক্তব্যকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বিডিআর জানান, গত ২১ নভেম্বর সিদ্ধিরগঞ্জের কদমতলী ভুইয়া সিটি মার্কেটের সামনে বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের আয়োজিত জনসভায় মনিরুল ইসলাম রবি দাবি করেন—রফিকুল ইসলাম নাকি বলেছেন, অধ্যাপক মামুন মাহমুদ ত্রিশ লাখ টাকার গাড়ি উপহার নিয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

এ অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তিনি বলেন, “এই বক্তব্যের কোনো সত্যতা নেই। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি করছি। অন্যথায় দলীয় বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছে। অথচ কোনো সাংবাদিক আমার বক্তব্য না নিয়েই বিষয়টি প্রচার করেছেন। ভবিষ্যতে এমন সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে সাংবাদিক ভাইদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানাই।”

এদিকে রফিকুল ইসলামের দাবি, বিভ্রান্তিকর এই বক্তব্য ইতোমধ্যে প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নজরে এসেছে এবং তিনিও এর প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, রবির ওই বক্তব্য প্রচারের পর জেলা বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

মামুন মাহমুদের বিরুদ্ধে রবি’র ‘মিথ্যাচার’বিডিআর রফিকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ১০:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫