কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মিঠাপানিরছড়া এলাকায় র্যাব-১৫-এর সাঁড়াশি অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ নারীসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।র্যাব জানায়, মাদক ও অস্ত্র চোরাচালান দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদককারবারিরা সুযোগ নিচ্ছে—এই বাস্তবতায় র্যাব-১৫ সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযান পরিচালনা করছে।২৫ নভেম্বর মঙ্গলবার সকালে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) মিঠাপানিরছড়ায় ইয়াবার বড় চালান মজুদ থাকার খবর পায়। অভিযানিক দল সেখানে গিয়ে ৯০,০০০ ইয়াবা, দুইটি বাটন ফোনসহ দুইজনকে আটক করে।গ্রেফতার– আব্দুল্লাহ (২৭), পিতা—আবদুর রহিম আনোয়ারা বেগম, স্বামী—ছৈয়দ আহম্মদ; ঠিকানা—মিঠাপানির ছড়া, টেকনাফ।র্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ শিরোনাম ::
টেকনাফে র্যাবের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার
-
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার - আপডেট সময় : ০৯:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- ১৯৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















