ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

কালীগঞ্জ (সাতক্ষীরা ) প্রতিনিধিঃ সুস্মিতা দেবনাথ ও রিয়া দাস নামে দুই প্রথম শ্রেণীর শিক্ষার্থী পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

নিহত রিয়া দাশ উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের মৃত উত্তম দাসের মেয়ে এবং সুস্মিতা দেবনাথ একই গ্রামের রাম প্রসাদ দেবনাথের মেয়ে। তারা দু’জনই মৌতলা নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত রিয়ার কাকাতো ভাই সুদর্শন দাশ ও দীপঙ্কর দাশ জানান, তাদের বৌদি ভারতী দাশ রিয়া ও সুস্মিতাকে নিয়ে আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসল করতে যান। এসময় তিনি শিশু দু’টিকে পুকুরপাড়ে রেখে বাড়িতে কাপড় আনতে যায়। কিছু সময় পরে সেখানে ফিরে এসে তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজা খুঁজি শুরু করেন। এ সময় আশেপাশের লোকজন অনেক খোঁজাখুঁজির পরে পুকুর থেকে দুই শিশুর নিথরদেহ উদ্ধার করে। পরবর্তীতে গ্রাম্য চিকিৎসক আমিন সরদার তাদেরকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং মরদেহ সমাধি দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

কালিগঞ্জে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫