ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ পটিয়ায়   গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা মদসহ আটক -২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,কক্সবাজার: কক্সবাজার টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে আবারও শক্ত অবস্থান দেখাল বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। একই দিনে দুটি সফল অভিযানে নাফ নদী থেকে ৫০ হাজার ইয়াবা এবং দমদমিয়া চেকপোস্টে ২০ লিটার দেশি চোলাই মদসহ দুই পাচারকারীকে আটক করেছে বাহিনী।

বুধবার (২৬ নভেম্বর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জিন্নাখাল সংলগ্ন কেওড়া বাগানে অভিযানে যায় বিজিবি। মিয়ানমারের দিক থেকে মাছ ধরার ছদ্মবেশে আসা নৌকা নদীর কিনারায় পৌঁছালে বিজিবি সদস্যরা ঘেরাও করে। পালানোর চেষ্টা করলে একজন পাচারকারী হাতের কালো ব্যাগসহ কাদায় ঝাঁপ দেয়। ধাওয়া করে তাকে আটক করে ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৫০,০০০ ইয়াবা। তবে নৌকার অপর দুই সদস্য মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তির পরিচয়—মোঃ গফুর আলম (২৪), গ্রাম কচুবনিয়া, টেকনাফ।

অপরদিকে সকাল ১০টার দিকে কক্সবাজার–টেকনাফগামী পায়রা সার্ভিসের একটি বাস তল্লাশির সময় ডগ স্কোয়াডের কে–৯ দল ‘মেঘলা’ বাসের নিচে রাখা মুরগির বিষ্ঠাভর্তি বস্তায় মাদক থাকার সংকেত দেয়। বস্তা থেকে বিশেষভাবে লুকানো ২০ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়।

আটককৃত—মোঃ হেলাল উদ্দিন (৫০), ফুলের ডেইল, হ্নীলা।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, বিজিবি সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা ও মাদক প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সাম্প্রতিক ধারাবাহিক অভিযানে জনমনে আস্থা বেড়েছে উল্লেখ করে তিনি জানান, আন্তঃসীমান্ত অপরাধ রোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

গত ১৬৮ ঘণ্টায় টেকনাফ ব্যাটালিয়ন মোট ৮টি বিশেষ অভিযানে ৪ লাখ ৯১ হাজার ৯২০ পিস ইয়াবা, ২০ লিটার চোলাই মদসহ ১২ জনকে আইনের হাতে সোপর্দ করেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

টেকনাফে বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা মদসহ আটক -২

আপডেট সময় : ০৮:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫